রানাঘাট নজরুল মঞ্চে স্বপ্নপূরণ ডান্স একাডেমির প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : নৃত্যের নানা আঙ্গিক, শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাসে রবিবার সন্ধ্যায় উজ্জ্বল হয়ে উঠল রানাঘাট নজরুল মঞ্চ। রানাঘাটের স্বপ্নপূরণ ডান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল তাদের প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠানের সূচনাপর্বে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়, নৃত্য প্রশিক্ষক পিঙ্কি চক্রবর্তী, শঙ্কর দাস ও অরূপ প্রামাণিক। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানাঘাট পৌরসভার পৌর সদস্য কামনাশীষ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য আমন্ত্রিত বক্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন মৌসুমি দাস, রতন দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

স্বপ্নপূরণ ডান্স একাডেমির শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত দল হিসেবে গতকাল অংশ নেয় অলঙ্কার ডান্স গ্রুপ, ব্ল্যাক স্পাইডার ডান্স গ্রুপ, তালতরঙ্গ ডান্স গ্রুপ এবং নূপুর ডান্স একাডেমি। এই দলগুলির বিভিন্ন নৃত্যধারার বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

স্বপ্নপূরণ ডান্স একাডেমির কর্ণধার গায়ত্রী দাসের পরিচালনায় আয়োজিত এই প্রথম বার্ষিক নৃত্যানুষ্ঠান ছিল একাডেমির শিক্ষার্থী শিল্পীদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের এক অনন্য মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *