নীরেশ ভৌমিক : গত ২৩ শে আগস্ট রবিবার গোবরডাঙ্গা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটার হলে পশ্চিমবঙ্গের তিনটি নাট্য দল (খড়দহ থিয়েটার জোন,বাংলার সিঞ্চন ও আড়িয়াদহ নাট্যপীঠ) যৌথ ভাবে আয়োজন করে নাট্য বন্ধু উৎসবের।অনুষ্ঠান শুরু হয় গুনীজন সম্বর্ধনার মধ্য দিয়ে।

সম্বর্ধনা জানানো হয় শ্রীমতী শাশ্বতী নাথ (সভানেত্রী-সংস্কার ভারতী,দক্ষিণ প্রান্ত) ওআশিস চট্টোপাধ্যায় (নাট্য নির্দেশক) কে।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেনসংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গীত গোষ্ঠীর শিল্পীরা।

এরপর আয়োজক তিনটি নাট্য দলের তিনটি নাটক অভিনীত হয়।প্রথমটি ছিল হার্ট (রচনা মলয় সেনগুপ্ত, নির্দেশনায় – যোগরাজ চৌধুরী উপস্থাপনায়: বাংলার সিঞ্চন)।

দ্বিতীয়টি ছিল খড়দহ থিয়েটার জোনের নাটক লেখক সব্যসাচী দেবের কবিতা অবলম্বনে কৃষ্ণা (নাট্যরূপ ও পরিচালক – তপন দাস) এবং সবশেষে অভিনীত হয় কি খবর বল?(নাট্ককার : অর্ণব দাসনির্দেশনা-অসীম ভট্টাচার্যপ্রযোজনা-আড়িয়াদহ নাট্যপীঠ)।

উপস্থিত দর্শক মন্ডলীর মন জয় করে নেয় তিনটি নাটক।অনুষ্ঠানে দর্শক আসন প্রথম থেকেই ছিল পরিপূর্ণ।আগামী দিনেও এই ধরনের আয়োজন করতে চান আয়োজকরা।





















Leave a Reply