নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা বছরভর নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজকর্ম করে থাকে। গত জুন মাসে স্বেচ্ছা রক্তদান উৎসবের পর আগস্টে চলন্তিকার সদস্যগণ সম্প্রতি আয়োজন করেন বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির।

গত ২৩ আগস্ট সংস্থার কক্ষে অনুষ্ঠিত শিবিরে আগত মানুষজন সুগার, প্রেশার ও ইসিজি পরীক্ষা করান।শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুদীপ বনিক চৌধুরী (এম.ডি) ও সহকারী সেবিকা রিয়া বিশ্বাস

সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। ডাঃ বনিক চৌধুরী এদিন প্রায় শ’খানেক রোগী দেখেন। শিবিরে আগত রোগীগণ ডাক্তারবাবুর সহানুভূতিকে কুর্নিশ জানান।

বিশিষ্টজনদের মধ্যে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষক ও সমাজকর্মী অনুপম দে ও অলক মন্ডল, প্রখ্যাত চিত্রশিল্পী উদয় বিশ্বাস, সমাজকর্মী রীনা সিকদার, শঙ্করী মৃধা, প্রতিমা বিশ্বাস এবং সংস্থার সম্পাদক গৌরচন্দ্র বিশ্বাস প্রমুখ।

সংস্থার সম্পাদক শ্রী বিশ্বাস জানান, শুধু সাংস্কৃতিক ও সেবামূলক কাজকর্ম নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিশোর ও তরুণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সপ্তাহের বিভিন্ন দিনে সংস্থার কক্ষে অঙ্কন, আবৃত্তি, যোগাসন, ক্যারাটে এবং সঙ্গীত ও নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

শিক্ষিকা মুনমুন হালদার আবৃত্তি, উদয় বিশ্বাস অঙ্কন, মিঠু মন্ডলর ক্যারাটে এবং অর্পিতা দাস, কৃষ্ণা বিশ্বাস যোগা, সঙ্গীত ও নৃত্যের প্রশিক্ষণ দিয়ে থাকেন।





















Leave a Reply