কবি তীর্থের সাংস্কৃতিক সন্ধ্যা গাইঘাটার পাঁচপোঁতা বিবেকানন্দ মিশনে

নীরেশ ভৌমিক : মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে গত ২৩ আগস্ট গাইঘাটার ফুলসরা-পাঁচপোঁতা বিবেকানন্দ মিশনে সাড়ম্বরে শুরু হয় সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভিন্ন জেলা থেকে কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীগণ আয়োজিত সমাবর্তন ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন।

বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী দিলীপ বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্টজনেদের মধ্যে ছিলেন, প্রখ্যাত কবি শিবশংকর বক্সী, বিশিষ্ট গায়ক শিবব্রত ঈশ্বর, স্বনামধন্য লেখক ও সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়, সংস্কৃতিপ্রেমী অনিল দেবনাথ প্রমুখ।

কবি তীর্থের কর্ণধার বিশিষ্ট কবি রণপতি রায় উপস্থিত সকলকে স্বাগত জানান। সমবেত কবি-সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠে অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীগণ সঙ্গীত, আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন।

পরিশেষে সাহিত্য-সংস্কৃতি বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দিলীপ বিশ্বাস। সংস্থার সম্পাদক রণপতি রায়ের কণ্ঠে কবি শুভ দাসগুপ্তের ‘সার্থক জনম’ কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং কথায়-কবিতায় ও সংস্কৃতিপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও গ্রহণে পাঁচপোঁতা কবি তীর্থ আয়োজিত এদিনের সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *