নীরেশ ভৌমিক : বিগত বছরের মতো এবারও মর্যাদার সাথে রাখীবন্ধন উৎসব উদযাপন করে জেলার অন্যতম স্বেচ্ছাসেবি সংস্থা ‘নীল আকাশ’-এর সদস্য-সদস্যাগণ।

২৮আগস্ট রাখী উৎসবের সকালে সংস্থার সদস্যাগণ চাঁদপাড়া বাজার এলাকায় জাতীয় সড়ক যশোর রোড এলাকায় পথচলতি মানুষদের হাতে সম্প্রীতির রাখী পরান।

সেই সঙ্গে সকলের মধ্যে লজেন্স ও লাড্ডু প্রদান করা হয়।সংস্থার সদস্যাগণ জানান, এদিন তারা শুধু চাঁদপাড়া নয় গাইঘাটা ও বকচরা বাজার এবং সীমান্তের ঝাউডাঙায় সীমান্তরক্ষী বাহিনীর শিবিরে গিয়ে

বিএসএফ জওয়ানদের হাতে রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন। রাখীবন্ধন উৎসবকে ঘিরে সংস্থার সকল সদস্য-সদস্যাগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।




















Leave a Reply