প্রকাশিত হলো রবীন্দ্র নাট্য সংস্থার মুখপত্র গোবরডাঙ্গা নাট্যপত্র

নীরেশ ভৌমিক : আজ সারম্বরে প্রকাশিত হলো রবীন্দ্র নাট্য সংস্থার মুখপত্র গোবরডাঙ্গা নাট্যপত্র। পত্রিকা প্রকাশ করেন গোবরডাঙ্গার বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব এবং গোবরডাঙ্গা রূপান্তরের নাট্য পরিচালক শ্যামল দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস,

ডাক্তার নারায়ণচন্দ্র কর, গোবিন্দ লাল মজুমদার, পাঁচু গোপাল হাজরা, মিহির লাল চক্রবর্তী সরোজ কান্তি চক্রবর্তী সহ অনেক বিশিষ্টজনেরা। রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথি অভ্যাগতদের চন্দনের ফোঁটা, পুষ্পস্তাবক ও কাশফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী সেন, স্বাগত ভাষণে বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, “নাট্যচর্চার পাশাপাশি নাটকের শহর গোবরডাঙ্গায়, নাট্যপত্রিকা নেই, গোবরডাঙ্গার নাটকের সমস্ত খবরা খবর তুলে ধরতেই এই উদ্যোগ”।

উদ্বোধক শ্যামল দত্ত রবীন্দ্র নাট্য সংস্থার ভূওষি প্রশংসা করেন, তিনি গোবরডাঙ্গায় নাটকের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বক্তব্য রাখেন ঋতুপর্ণা বিশ্বাস ডাক্তার নারায়ণচন্দ্র কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

অনুষ্ঠানে রবীন্দ্র নাট্য সংস্থার শিশু শিল্পীরা আগমনী গানের ওপর নৃত্য পরিবেশন করে নৃত্য পরিচালনা করেন ঋতুপর্ণা মুখার্জী ।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ ভট্টাচার্য ও পাঁচুগোপাল হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *