পারফেক্ট টাইম নিউজ, পায়রাডাঙ্গা : নদিয়ার পায়রাডাঙ্গায় পুষ্পাঞ্জলি ভবনে গত ১৫ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হল প্রীতিনগর অঙ্কনালয় ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ৩২তম বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিল্প-সংস্কৃতির মনোরম আবহে আয়োজিত এই অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্রছাত্রীকে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়, কবি ও সাংবাদিক শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী শতদল আচার্য এবং বাচিকশিল্পী সোমা কাঞ্জিলালকে। তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয় অঙ্কনালয়ের পক্ষ থেকে।
প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী সৌমেন মজুমদার জানান, আগামী দিনে অঙ্কনশিল্পের প্রচার ও প্রসারে আরও বৃহত্তর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাঁদের। নতুন প্রজন্মের শিল্পচর্চাকে আরও উৎসাহিত করতে এবং প্রতিভাবান শিল্পীদের বিকাশের সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও নানা উদ্যোগ গ্রহণ করবে।




















Leave a Reply