গোবরডাঙ্গার গবেষণা পরিষৎ এ আলোচনা সভা ও গ্রন্থ প্রকাশ

নীরেশ ভৌমিক : গত ১ জুন গোবরডাঙ্গার গবেষণা পরিষদ কর্তৃপক্ষ এক আলোচনার সভার আয়োজন করে। এদিন অপরাহ্ণে পরিষদ এর রাখালদাস বন্দ্যোপাধ্যায় কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মিত্র।

ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার প্রবর্তনে রাজা রামমোহন রায়ের ‘অবদান শীর্ষক’ বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলোচক ও প্রাবন্ধিক অশোক মুখোপাধ্যায় ও ডঃ কনিষ্ক চৌধুরী, বিশিষ্ট আলোচক’গণের বক্তব্যে ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ ভারত পথিক রাজা রামমোহন রায়ের জীবনের বিভিন্ন দিক উঠে আসে। ভাষাবিদ, আইনজ্ঞ, কুসংস্কার বিরোধী এবং সমাজ সচেতন রামমোহন রায় বুঝেছিলেন ভারতবাসীগণকে সংস্কৃত বিষয় বা ধর্মীয় শিক্ষায় আটকে থাকলে চলবে না। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান চর্চা মননিবেশ করতে হবে।

বিশিষ্ট বক্তাগণের বক্তব্যে এদেশে আধুনিক বিজ্ঞান চর্চার প্রবর্তনে রাজা রামমোহন রায়ের অবদান সুন্দরভাবে ফুটে ওঠে। এদিন দীপাঞ্জন দে ও দীপক কুমার দাঁ এর সংকলন সম্পাদনায় নাস্তিক মানবতাবাদী সমাজ গড়ার লক্ষ্যে ‘মুক্ত মন’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট লেখক অশোক মুখোপাধ্যায়। গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ এর পক্ষে যুক্তিবাদী বিজ্ঞান মনস্কতার অভিযাত্রী গ্রন্থটির প্রকাশক অভিষেক দাঁ। প্রাঞ্জল ভাষায় বক্তা দ্বয়ের বক্তব্য সমবেত শ্রোতৃ মন্ডলীর নিকট বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *