নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষিবিজ্ঞান কেন্দ্রে (RAKVK) সম্প্রতি কৃষি জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং মাটির স্বাস্থ্য রক্ষায় স্থিতিশীল প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে আলোচনা হয়।

ঐতিহ্যবাহী সারের ব্যবহার কমিয়ে ন্যানো প্রযুক্তি গ্রহণে কৃষিজীবী মানুষজনকে উৎসাহিত করা হয়। ইফকোর যুগান্তকারী আবিষ্কার নানো ডি.এ.পি, ন্যানো ইউরিয়া ও সাগরিকা ইত্যাদি সার ব্যবহারের মাধ্যমে পুষ্টি উপাদানের ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, দূষণ কমানো এবং মাটির স্থান উন্নত করার জন্য ন্যানো সার ব্যবহারের ব্যাপারে দেশব্যাপী প্রচারের উদ্যোগ গ্রহণ করে ইফকো।

আলোচনায় উপস্থিত ছিলেন এম ডি স্বাক্ষর মন্ডল ও এস এফ.এ.দেব কুমার জানা প্রমুখ। প্রাকৃতিক চাষ এবং উন্নত কৃষি কৌশল প্রচারে নিমপীঠের রামকৃষ্ণ আশ্রমের কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষকদের উন্নত পদ্ধতিতে চাষবাসের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ ও প্রদর্শনী ইত্যাদি কর্মসূচির নিয়মিত আয়োজন করে থাকে বলে জানালেন।

ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধ মি: রিতেশ ঝা, অনুষ্ঠিত ৬৬ তম বার্ষিক কৃষি মেলা ও প্রদর্শনীতে এলাকার কৃষিজীবী মানুষজনের যথেষ্ট উপস্থিতি চোখে পড়ে।





















Leave a Reply