নীরেশ ভৌমিক : গত ২৮ ফেব্রুয়ারি মছলন্দপুরের খ্যাতনামা চিত্রশিল্পী কিশোর মল্লিক এর ব্যবস্থাপনায় মহাসমারহে অনুষ্ঠিত হল ষষ্ঠ বার্ষিক চিত্র প্রদর্শনী ও কর্মশালা।

এদিন সকালে শিল্পী কিশোর বাবুর স্টুডিও অঙ্গনে শতাধিক চিত্রশিল্পী ও শিক্ষার্থীগণ চিত্রাংকন ও কর্মশালায় অংশ নেয়। চিত্রাংকন ছাড়াও বোতলের উপর শিল্প কাজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

স্টুডিও অঙ্গনে চিত্রশিল্পের প্রদর্শনী সকলের নজর কাড়ে। কিশোরবাবু ঘুরে ঘুরে সমস্ত দিক পরিদর্শন করেন।অপরাহ্ণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।

মছলন্দপুরের সাদপুরের ইমন মাইম সেন্টারের কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা ধীরাজ হাওলাদারের নির্দেশনায় পরিবেশিত মাইম মূকাভিনয়ের অনুষ্ঠান সমবেত মানুষজনের প্রশংসা লাভ করে।

চিত্রশিল্পী’গণের চিত্রাংকন ও কর্মশালায় শিক্ষার্থীগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মছলন্দপুর আর্ট একাডেমী আয়োজিত এদিনের আর্ট ফেস্টিভেল সার্থকতা লাভ করে।


















Leave a Reply