হাবড়া নান্দনিক-এর এক সন্ধ্যায় দু’খানি নাটক

নীরেশ ভৌমিক : গত ৩১ মার্চ সন্ধ্যায় হাবড়ার কলতান হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে নান্দনিক আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করেন,

প্রবীন নাট্যব্যক্তিত্ব দত্তপুকুর দৃষ্টি নাট্যসংস্থার পরিচালক বুদ্ধদেব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নান্দনিক এর সভাপতি পরিতোষ দাস ও সংস্থার প্রাণপুরুষ ও নির্দেশক দেবব্রত দাস।

উদ্যোক্তা নান্দনিক এর পক্ষথেকে এদিন উদ্বোধক বুদ্ধদেব বাবুকে উত্তরীয়, ফুলগাছের চারা ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুদ্ধবাবু তাঁর বক্তব্যে নাট্যচর্চা ও প্রসারে নান্দনিক এর প্রয়াসকে সাধুবাদ জানান।

সভাপতি পরিতোষ বাবু ও সংস্থার অন্যতম কর্ণধার তিমির বিশ্বাস উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আয়োজিত নাট্য উৎসবের সাফল্য কামনা করেন।

এদিনের নাট্যোৎসবে দু’টি নাটক মঞ্চস্থ হয়। শুরুতেই কলকাতার সাইন থিয়েটার মঞ্চস্থ করে তাঁদের মঞ্চসফল নাটক ‘ফুলতার’।

দেশের আদিবাসী মানুষজনের জমি, জল ও জঙ্গলের অধিকার রক্ষা এবং সেই সঙ্গে পরাধীন ভারতে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে দেশবাসীর স্বাধীনতার সংগ্রামে মাষ্টারদা সূর্যসেন,

প্রীতিলতা, মৃত্যুঞ্জয়, গণেশ, অনন্ত প্রমুখ স্বাধীনতা যোদ্ধাদের জীবনপন লড়াই এর কাহিনী ‘ফুলতার’ নাটকে সুন্দরভাবে ফুটে উঠেছে।

দ্বিতীয় নাটক হালিশহর মাটি প্রযোজিত অপরাজিতা মিত্রি নির্দেশিত সকলের ভালো লাগার নাটক ‘ভরাডুবি’। নাটকদুটি সমবেত দর্শকসাধারনের উচ্ছসিত প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *