বারাসাতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টারের শুভ উদ্বোধন ও বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির

নীরেশ ভৌমিক : উত্তর ২৪ পরগনার মানুষের কাছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে বারাসাতে আজ, ২০ জুন (শনিবার), আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার। উদ্বোধন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন এবং ইএনটি (কান, নাক ও গলা) বিশেষজ্ঞ স্বাস্থ্য পরামর্শ শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ উর্বশী সিং এবং অ্যাপোলো হেলথকেয়ার সার্ভিসেস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু চ্যাটার্জী। তাঁরা ফিতা কেটে ইনফরমেশন সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

জানানো হয়, এখন থেকে নিয়মিতভাবে অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বারাসাতে এসে রোগীদের পরামর্শ প্রদান করবেন। ফলে এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে হবে না এবং তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে যে সব বিশেষায়িত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে,

তার মধ্যে উল্লেখযোগ্য হলো— কার্ডিওলজি (হৃদরোগ), নিউরোলজি (স্নায়ুরোগ), নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, নেফ্রোলজি (কিডনি রোগ), ইউরোলজি, অনকোলজি (ক্যানসার), অর্থোপেডিকস (হাড় ও জয়েন্ট), ইএনটি, পালমোনোলজি (ফুসফুস রোগ), এন্ডোক্রিনোলজি (হরমোন ও ডায়াবেটিস), গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, পেডিয়াট্রিকস (শিশুরোগ), ডার্মাটোলজি (চর্মরোগ), জেনারেল মেডিসিনসহ আরও বিভিন্ন বিশেষায়িত বিভাগ।

সাংবাদিক সম্মেলনে ডাঃ উর্বশী সিং এবং শান্তনু চ্যাটার্জী অ্যাপোলো হসপিটালসের আধুনিক চিকিৎসা পরিকাঠামো, উন্নত প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য পরিষেবা, রোগী সহায়তা ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের রোগীদের জন্য উপলব্ধ বিশেষ সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে এই অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়। অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও ছিল।

অনুষ্ঠানের শেষে ডাঃ উর্বশী সিং-এর তত্ত্বাবধানে একটি ইএনটি বিশেষজ্ঞ OPD পরামর্শ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে বহু রোগী স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে নিউটন বিশ্বাস ও অনাথ সাহা জানান, বারাসাতে এই ইনফরমেশন সেন্টার চালু হওয়ার ফলে সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা পরিষেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *