পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে সংস্কার ভারতী বসিরহাট চর্চা কেন্দ্রের বর্ণাঢ্য অনুষ্ঠান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ২০ জুন ২০২৬, শনিবার বসিরহাটের মির্জানগরে সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের বসিরহাট চর্চা কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চর্চা কেন্দ্রের প্রধান অসিত সরকার-এর বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সায়নী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সংকট সময়ের দিশারি – ভারতকেশরী’ শীর্ষক একটি গীতিআলেখ্য, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এতে অংশগ্রহণ করেন অহনা, দিশা, সুদেষ্ণা, অসিত, ভাস্কর, তবলায় সঙ্গতে ছিল রিয়ান ও তীর্থংকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নির্দেশক ও অভিনেতা রঞ্জিত অধিকারী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্কার ভারতী বসিরহাট চর্চা কেন্দ্রের সদস্য-সদস্যারা। শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয় জীবন ও বাংলার প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন ভাস্কর পাল।দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *