নীরেশ ভৌমিক : গত ২১ শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সাথে সাড়ম্বরে উদযাপিত হল গাইঘাটাতেও। এদিন সকালে গাইঘাটার পাঁচপোতা উত্তর ফুলসরা হাইস্কুল প্রাঙ্গনে

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ তহশীলের অন্তর্ভুক্ত কয়েকটি ট্রাস্ট ও যোগ সমিতি’র উদ্যোগে ও ব্যবস্থাপনায় যোগ দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে বহু বিশিষ্টজন আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন, উত্তর ফুলসরা স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ, ডেওপুল মিশন তপোবনের প্রানপুরুষ সুভাষ মোহন্ত ও নলিনী রঞ্জন সানা,

যোগপ্রচারক দেবাশীষ মন্ডল, নারায়ন পোদ্দার, মনতোষ মজুমদার, নারায়ন পোদ্দার, রণপতি রায়, নরেশ সাহা, শংকর রায়, ও জেলা অন্যতম কিষাণ প্রভারী শ্যামল কান্তি রায় প্রমুখ।

উদ্যোক্তারা সকলকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্টজনেরা সকলে তাঁদের বক্তব্যে শরীর ও মনকে সুস্থ্য রাখতে নিয়মিত যোগ চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। অন্যতম কর্নধার বিএসটি প্রভারী পিন্টু সমাদ্দার, পি,ওয়াই, পি, এস প্রদীপ কুমার বিশ্বাস,

মহিলা প্রভারী শুভ্রা মজুমদার প্রমুখের ব্যবস্থাপনায় আয়োজিত এদিনের যোগ দিবসের অনুষ্ঠানে সমবেত বিভিন্ন বয়সের দুই শতাধিক শিশু থেকে বৃদ্ধ নারী-পুরুষ যোগ চর্চা ও যোগাসন প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।

এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল করে তুলতে অনুষ্ঠানের শেষ লগ্নে মিশন তপোবনের কর্ণধার সুভাষ মোহন্ত ও প্রনব পাল মিশনের পক্ষ থেকে সমবেত সকলের হাতে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ভেষজ বৃক্ষের চারা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষের হাতেও একটি রুদ্রাক্ষ গাছের চারা তুলে দেন। তৎক্ষণাৎ দুষ্প্রাপ্য বৃক্ষ চারাটি শিক্ষক-শিক্ষার্থীগন সহ সকলে মিলে বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করেন।





















Leave a Reply