নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের ঐতিহ্যবাহী চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিগত বছর গুলির মতো প্রতি বছরের মত এবারও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে।

গত ২৬ জুন সকালে বাগদার বিধায়ক ও স্থানীয় ঠাকুরবাড়ির গৃহবধূ সোমা ঠাকুর কর্তৃক জাতীয় পতাকা ও অবসর প্রাপ্ত শিক্ষক ও সমাজসেবি গোবিন্দ চন্দ্র ঘটক কর্তৃক প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত ২৭ তম বার্ষিক রক্তদান শিবিরের সূচনা হয়।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে শিবিরে আসেন বর্ষীয়ান শিক্ষক অনুপম দে, সমাজসেবি সংস্থা ‘বেডস্’ এর সম্পাদক ডঃ সাজাহান মন্ডল,

চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার (BMOH) ডাঃ সুজন গাইন, ও গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত সহ আরোও অনেকে।বিশিষ্ট ব্যক্তিগন তাঁদের বক্তব্যে রক্তদানের মতো মহৎদানে উদ্যোগী হওয়ার জন্য

চলন্তিকার সকল সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। সকলেই চলন্তিকার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। এদিন সংগঠনের ৬২ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।

বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডাঃ জি, পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীগন স্বেচ্ছারক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

প্রতিষ্ঠানের অন্যতম সংগঠক গৌর চন্দ্র বিশ্বাস,শিক্ষক অলক মন্ডল,কৃষ্ণা বিশ্বাস, মুনমুন হালদার প্রমুখ সদস্যদের আন্তরিক প্রয়াসে প্রয়াত শিক্ষিকা অঞ্জলি রানী বিশ্বাসের পুণ্য স্মৃতিতে আয়োজিত এদিনের রক্তদান উৎসব সার্থকতা লাভ করে।





















Leave a Reply