গুরু পূর্ণিমায় চাঁদপাড়া ঢাকুরিয়া হাই স্কুলে গুরুবন্দন রাষ্ট্রিয় শৈক্ষিক মহাসংঘের

নীরেশ ভৌমিক : শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন ABRSM এর গাইঘাটা পূর্ব চক্রের উদ্যোগে গুরুপূর্ণিমা উপলক্ষে গুরুবন্দন কার্য্যক্রম চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ABRSM এর রাজ্য কমিটির সদস্য নারায়ণ দত্ত, উঃ ২৪ পরগণা জেলা কমিটির সহ সম্পাদক পার্থ বিশ্বাস সহ রাজ্য, জেলা ও সার্কেল স্তরের কার্যকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনগাঁ কলেজের অধ্যাপক শ্রী লাইল্যাক বিশ্বাস। দেবী সরস্বতী, ভারত মাতা ও মহর্ষি বেদব্যাসের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘ্য অর্পণ, বৌদ্ধিক প্রবচন, স্তোত্রপাঠ, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে সমগ্র কার্যক্রমটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধিক প্রবচন উপস্থাপন করেন ABRSM গাইঘাটা চক্রের প্রাক্তন প্রভারী বাসুদেব বিশ্বাস। ABRSM-এর গাইঘাটা পূর্ব চক্রের সভাপতি তাপস ঘোষ জানান,

গুরুবন্দন কার্যক্রমের মাধ্যমে ভারতীয় গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধাবোধের জাগরণ, প্রাচীন ভারতীয় মূল্যবোধের চর্চা ও সর্বোপরি রাষ্ট্রীয় ভাবাদর্শের প্রসার ঘটানোই এই কার্যক্রমের অন্যতম মূখ্য উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *