নিজস্ব সংবাদদাতা, দীপ্যমান সাহা : স্বাধীনতার আবহে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে বাগদা থানা ও হেলেঞ্চা হাই স্কুল (Boys)-এর উদ্যোগে হেলেঞ্চা বাজারে অনুষ্ঠিত হল ‘Har Ghar Tiranga’ যাত্রা।

জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশ নেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং পুলিশকর্মীরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাগদা থানার ওসি মাননীয় রাখোহরি ঘোষ মহাশয় নিজে পায়ে হেঁটে যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নেন।

হেলেঞ্চা বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবসের মর্যাদা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

ওসি রাখোহরি ঘোষের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিতে বাড়তি উৎসাহ দেখা যায়। দেশাত্মবোধক স্লোগান ও হাতে হাতে তেরঙ্গার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে হেলেঞ্চা বাজার। ‘Har Ghar Tiranga’ যাত্রার মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।











Leave a Reply