৭০তম পশ্চিমবঙ্গ স্টেট স্কুল গেমসে সাফল্য, তাইকোয়ান্দোয় রুপোর পদক জয় হেলেঞ্চার দুই পড়ুয়ার

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক, হেলেঞ্চা : ৭০তম West Bengal State School Games 2026-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল হেলেঞ্চার BTA & ATS Academy। রাজ্যস্তরের এই তাইকোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিয়ে অ্যাকাডেমির এক ছাত্র ও এক ছাত্রী সিলভার মেডেল জয় করেছে। অ্যাকাডেমির ছাত্র যোনিফ ইসলাম বিশ্বাস, রনঘাট অঞ্চল হাই স্কুলের পড়ুয়া। Under 41–45 kg বিভাগে তাইকোয়ান্দোয় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রুপোর পদক অর্জন করেছেন।

অন্যদিকে, অ্যাকাডেমির ছাত্রী প্রিয়া মন্ডল, হেলেঞ্চা গার্লস হাই স্কুলের পড়ুয়া। Under 32–35 kg বিভাগে তাইকোয়ান্দোয় প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও সিলভার মেডেল জয় করেছেন।

দুই পড়ুয়ার এই সাফল্যের পিছনে তাঁদের কোচ জহিরুল ইসলাম বিশ্বাসের প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।

নিয়মিত অনুশীলন ও কঠোর প্রস্তুতির ফলেই রাজ্যস্তরের তাইকোয়ান্দো প্রতিযোগিতায় এই সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। BTA & ATS Academy-র দুই পড়ুয়ার এই সাফল্যে অ্যাকাডেমি, তাঁদের বিদ্যালয় এবং পরিবারে খুশির আবহ তৈরি হয়েছে। স্থানীয় স্তর থেকে উঠে এসে রাজ্যস্তরের স্কুল গেমসে তাইকোয়ান্দোয় এই সাফল্য আগামী দিনে এলাকার আরও ছাত্রছাত্রীকে খেলাধুলায় উৎসাহিত করবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *