নীরেশ ভৌমিক : ছাত্র কল্যাণ সমিতির স্বাস্থ্য শিবির লবণহ্রদ রোটারী ক্লাবের উদ্যোগে এবং গোবরডাঙা মেদিয়া ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ১৩ সেপ্টেম্বর,রবিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল।

বিভিন্ন গ্রামের প্রায় ৩০০জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন।ছাত্র কল্যাণ সমিতির সম্পাদক নরেন্দ্র নাথ দাস এই প্রতিবেদক কে জানান আজকের স্বাস্থ্য শিবিরে কয়েকটি বিষয়ের ওপর ডাক্তার বাবুরা রুগী দেখেছেন, চোখ, সাধারণ স্বাস্থ্য, রক্ত পরীক্ষা ,

রক্তাল্পতার চিকিৎসা এরকম নানা বিষয়ে অভিজ্ঞ ডাক্তার বাবুরা অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। আজকে কয়েকজন কে চোখে ছানি অপারেশন এর জন্য চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য গত বছর আমরা এরকম শিবির থেকেই গ্রামের ৯জন কে বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছিলাম। তাঁরা সকলেই বর্তমানে ভালো আছেন।

রোটারী ক্লাবের পক্ষে ডক্টর অদিতি আচার্য জানান গ্রামীন মানুষের চিকিৎসার জন্য সঠিক পরামর্শ বিশেষ করে কিভাবে একজন মানুষ ভালো থাকবেন, কি খাবেন আর কি খাবেন না এসব বিষয়েও আমরা রুগীদের পরামর্শ দেই এ ধরনের স্বাস্থ্য শিবিরে।






















Leave a Reply