নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও চাঁদপাড়ার অন্যতম সমাজসেবী সংগঠন সোশ্যাল হেল্প গ্রুপের সদস্যরা বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। সংগঠনের অন্যতম সদস্য শিক্ষক নারায়ণ পোদ্দার জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব।

ধনী, দরিদ্র, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে এই উৎসবকে ভাগ করে নিতে, শ্রী দুর্গা পুজোর প্রাক্কালে তাঁদের এই আয়োজন।গত ১১ অক্টোবর সকালে দরিদ্র মানুষদের হাতে নতুন শাড়ি কাপড় ছাড়াও ছেলেদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী শংকর নাথ পরিচালিত গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমের অনাথ ও অসহায় শিশুদেরকেও নতুন পোশাক প্রদান করা হয়।

চাঁদপাড়ার রবিন ড্রিম গার্মেন্টস্ এর কর্তৃপক্ষ সোশ্যাল হেল্প গ্রুপের সদস্যদের এদিনের এই কর্মসূচিকে সার্থক করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তবে শুধু বস্ত্র নয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন উপস্থিত দরিদ্র মানুষজনকে পানীয় জল ও খাবার প্রদানে আপ্যায়িত করা হয়।সংগঠনের সকল সদস্য-সদস্যাগণের আন্তরিক প্রয়াসে সোশ্যাল হেল্প গ্রুপের এদিনের বস্ত্রদান কর্মসূচি সার্থকতা লাভ করে।




















Leave a Reply