নীরেশ ভৌমিক : প্রতিবছরের মতো এবছরও গোবরডাঙ্গা মৃদঙ্গম বিদ্যালয় ভিত্তিক নাট্যকর্মশালার আয়োজন করেছিল গত ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৬, বিষ্ণুপুর নির্মলা প্রভা উচ্চ বিদ্যালয় – এ । এটি ছিল গোবরডাঙা মৃদঙ্গম –এর ৬নং বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা।

১২দিনের এই নাট্য কর্মশালায় বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ২২ জন মেয়েরা অংশগ্রহণ করেছিল । এই নাট্যকর্মশালায় বিভিন্ন ধরনের খেলার মধ্যে দিয়ে শিশুদের মনোবিকাশের ও উদ্ভাবনী শক্তির উপরে বেশি জোর দেয়া হয়েছিল।

কর্মশালার শেষ দিন অর্থাৎ ১২ অক্টোবর ২০২৬ ছেলে মেয়েদের দ্বারা নির্মিত রূপকথার গল্প অবলম্বনে লোক নাটকের আঙ্গিকে নাটক “এক যে ছিল নদী” স্কুলের ছাত্র ছাত্রি, শিক্ষক শিক্ষিকা ও কিছু অভিভাবকদের সামনে উপস্থাপিত করা হয়।

শেষের দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতি প্রেমী শ্রী তাপস হালদার মহাশয় এবং বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক শ্রী কল্যাণ চন্দ্র দাস মহাশয়। অভিভাবকরা নিজের সন্তানকে নতুন ভাবে আবিষ্কার করে। এই কর্মশালার শিবির পরিচালক ছিলেন সংস্থার কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর ।

প্রশিক্ষক হিসেবে এই কর্মশালায় শিক্ষা প্রদান করেছে সংস্থার বিভিন্ন সদস্য ও সদস্যরা যেমন- গোপাল বিশ্বাস, সৌমিতা দত্ত বনিক, বর্নালী সেন এবং আরো অন্যান্য সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষিকরা সমস্ত অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে কর্মশালার শংসাপত্র তুলে দেন এবং ঘোষণা করেন আগামী দিনে এই ধরনের নাট্যকর্মশালা আয়োজন আরও করবেন ।

বিশেষ করে যারা বিদ্যালয়ে আসতে আগ্রহী নয় সেই সমস্ত বাচ্চাদেরকে এই ধরনের কর্মশালার মধ্যে দিয়ে বিদ্যালয়ের মুখী করবার প্রচেষ্টা করবেন। সর্বশেষে সংস্থার কর্ণধার সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বেশি করে এই ধরনের বিদ্যালয় ভিত্তিক কর্মশালা করাতে পারেন সেই আশা রাখেন।




















Leave a Reply