এক মাসের নাট্য প্রশিক্ষণে অংশ নিল গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার শিশু শিল্পী আলোকবর্তিকা ভট্টাচার্য

নীরেশ ভৌমিক : ন্যাশনাল স্কুল অফ ড্রামা, নিউ দিল্লি আয়োজিত গ্রীষ্মকালীন এক মাসের নাট্য প্রশিক্ষণে অংশ নিল গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার শিশু শিল্পী আলোকবর্তিকা ভট্টাচার্য। গত ২২শে মে থেকে ২১শে জুন পর্যন্ত এই নাট্য প্রশিক্ষণ কোর্সটি চলেছিল। ৮ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের মধ্যে একমাত্র আলোকবর্তিকাই পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছে। নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে শিশু শিল্পী আলোকবর্তিকা তার নাট্য প্রশিক্ষণ কোর্সটি সুসম্পন্ন করেছে। ২১শে জুন অর্থাৎ শেষ দিন একটি হিন্দি নাটক পরিবেশিত হয়। নাটকটির একটি বিশেষ চরিত্রে আলোকবর্তিকার অভিনয় উপস্থিত দর্শকদের মন জয় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *