নীরেশ ভৌমিক : গত ২৫ ও ২৬ জুলাই গোবরডাঙার শিক্ষায়াতন স্টুডিও থিয়েটার এর দীপা ব্রহ্ম মঞ্চে অনুষ্ঠিত হল ঠাকুরনগর থিয়েট্রিক্স আয়োজিত বঙ্গ রঙ্গ উৎসব-২০২৬।

২৫ জুলাই সন্ধ্যায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব আশিষ চ্যাটার্জী, তপন দাস, শুভাশিস রায় চৌধুরী প্রমুখ।

আয়োজক ঠাকুরনগর থিয়েট্রিক্সের কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী উপস্থিত সকলকে স্বাগত জানান। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

থিয়েট্রিক্সের পক্ষ থেকে এদিন বিশিষ্ট নাট্যপরিচালক মৈনাক সেনগুপ্তকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে দুদিন ব্যাপী আয়োজিত নাটক ও মূকাভিনয় উৎসবের প্রথম দিন খড়দহ-থিয়েটার জোন প্রযোজিত নতুন নাটক

‘কমল পালিকা’ এবং আড়িয়াদহ নাট্যপীঠ এর মঞ্চসফল নাটক ‘বড়া ভাই সাহাব’, এবং ‘ডোডো’ প্রযোজিত ‘ফ্রেশ বার্থ’ নাটকটি সমবেত দর্শক মণ্ডলীর প্রশংসা লাভ করে।

দ্বিতীয় দিন শুরুতেই পরিবেশিত মনোজ মিত্র রচিত মজার নাটক ‘গন্ধজালে’ এবং একক নাটক ‘আমার আমি’ এবং গোবরডাঙা আকাঙ্খা প্রযোজিত নাটক ‘পেনা পালালো’ উপস্থিত দর্শক সাধারণের প্রশংসা লাভ করে।

এদিন হাবড়া শতকমল মাইম সোসাইটির পরিচালক কমল মণ্ডলের নির্দেশনায় পরিবেশিত মজার মূকাভিনয় দর্শকদের মুগ্ধ করে।





















Leave a Reply