চাঁদপাড়ায় লক্ষ্যদীপ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

নীরেশ ভৌমিক : একটি গাছ আর আর একটি প্রাণ নয়, একটি গাছ এখন অনেক প্রাণ। এই আপ্তবাক্যকে সামনে রেখে এক বৃক্ষচারা বিতরণ কর্মসূচীর আয়োজন করে গাইঘাটা ব্লকের চাঁদপাড়ার নবগঠিত সমাজসেবি সংগঠন লক্ষ্যদীপ ফাউন্ডেশনের সদস্যরা।

গত ২৮ জুলাই চাঁদপাড়ার ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ে লক্ষ্যভেদ আয়োজিত বৃক্ষচারা প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, সমাজকর্মী প্রবীর রায়, ডাঃ মনস্পতি দেব, বিনয় দাস, তনয় সাহা, সঞ্জীব দাস,

শিক্ষক অপূর্ব বিশ্বাস, অভিজিৎ বিশ্বাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সাধন দাস, বিউটি ঢালি ও বিকাশ রায় প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অনুপম দে ও অন্যতম উদ্যোক্তা শৌভিক বিশ্বাস আগত সকলকে স্বাগত জানান।

সদস্যগণ সকল বিশিষ্টজনেদের উত্তরীয় ও পুস্পস্তবকে বরণ করে নেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে গাওয়া বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করেন বিধায়ক স্বপন মজুমদার ও প্রধান শিক্ষক ডঃ অনুপম দে। সমাজসেবি সংস্থা লক্ষ্যভেদ এর বৃক্ষচারা প্রদানের মতো এই মহতী উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।

এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল করে তুলতে আরও বেশি বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা।

শুধু বৃক্ষচারা লাগানো নয়, চারাগুলোকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলার ওপরই বেশি নজর দেওয়ার আহ্বান জানান বক্তাগণ।

অনুষ্ঠানে বন্দেমাতরম সংগীতের সাথে স্কুল ছাত্রী শ্রেষ্ঠা রায়ের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। শিক্ষক তাপস ঘোষ ও অপূর্ব লাল মজুমদারের সুচারু সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে বিধায়ক স্বপন বাবু বিদ্যালয় অঙ্গনে একটি গাছের চারা রোপন করেন এবং বিদ্যালয়ের কতিপয় ছাত্রছাত্রীর হাতে গাছের চারা তুলে দেন।

লক্ষ্যভেদ এর সদস্যগন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই সাথে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর হাতে বিভিন্ন ফলের গাছ সহ কয়েকটি ভেজষ বৃক্ষের চারা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। নানা ধরণের গাছের চারা পেয়ে অতিশয় খুশি বিদ্যালয়ের সুকুমারমতি পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *