গাইঘাটার দিকে-দিকে বিজেপি’র বিজয় মিছিল

​নীরেশ ভৌমিক : সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল জয়ে উৎফুল্ল ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মী ও সমর্থকগণ অতিশয় উল্লসিত। কিন্তু দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজয় উৎসব করার কোন নির্দেশ নেই।

তাই রাজ্যের সর্বত্র জয়ের আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা বিজয় উৎসব না হলেও স্থানীয়ভাবে বিজয় মিছিল সংগঠিত করে চলেছেন।​ মহকুমার অন্যান্য বিধানসভা এলাকার সাথে গাইঘাটা ও বনগাঁ

দক্ষিণেও বিজেপি’র নেতা-কর্মীগণ বিজয় মিছিল সংগঠিত করে চলেছেন। গত ১০ মে বনগাঁ দক্ষিণের চাঁদপাড়া অঞ্চলের বিভিন্ন গ্রামের বিভিন্ন বুথে বিজয় মিছিল বের করেছেন বিজেপি’র স্থানীয় নেতা-কর্মীগণ।​

এদিন সকালে চাঁদপাড়ার ঢাকুরিয়া গ্রামের ১৭৮ নং বুথে দলনেতা অসীম বসু ও মলয় দাসের নেতৃত্বে এক বিজয় মিছিল এলাকা পরিক্রমা করে।

মিছিল থেকে সাধারণ গ্রামবাসীকে এই বিরাট জয়ের জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অপরাহ্নে অঞ্চলের ১৮১ ও ১৮২ নং বুথ এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা বিজয় মিছিলে অংশ নেন।

দলনেতা গৌতম চক্রবর্তী, জনার্ধন চক্রবর্তী, স্থানীয় পঞ্চায়েত সদস্য সাধন বিশ্বাস, বুথ সভাপতি পিন্টু চক্রবর্তী, ঘনশ্যাম মজুমদার প্রমুখের নেতৃত্বে বিশাল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।

মাইক ও বাজনার এক অনন্য আবহে বর্ণাঢ্য শোভাযাত্রা আরও বর্ণময় হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারী সহ রাস্তার দু’পাশে উপস্থিত মানুষজনের মধ্যে মিষ্টি (লাড্ডু) বিতরণ করা হয়।

দলনেতা বিনয় মজুমদার জানান, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১২টি অঞ্চলের মধ্যে এই চাঁদপাড়া অঞ্চলেই বিধানসভা কেন্দ্রের ১২ টি অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি প্রায় ১০ হাজার ভোটে আমাদের প্রার্থী স্বপন মজুমদার জয়লাভ করেছেন।​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *