গোবরডাঙা ‘আমার প্রয়াস’ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদযাপিত হল “আন্তর্জাতিক যোগ দিবসে”

নীরেশ ভৌমিক : “পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা, আত্মপরিচয়, অখন্ডতা, সার্বোভৌমত্ব হোক সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির আন্তর্জাতিক যোগ দিবসে” এই শব্দ বন্ধে মিলিয়ে দেওয়া হল মাটির টানে-মনের যোগে ২০ ও ২১শে জুন ২০১৬ শনিবার ও রবিবার গোবরডাঙা আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ ও আয়োজনে।

সংস্থার নিজস্ব কার্যালয়ে এই দুইদিন সন্ধ্যায় অনুষ্ঠান সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে। এরপর প্রথমদিন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা ও আত্ম পরিচয় দিবস, অনুষ্ঠানের শুরুতে জাতীয় স্তোত্র ছিলেন, ক্ষুদে শিল্পী আয়ূষি শিকদার, সমবেত কন্ঠে আমরাও তার সাথে যোগ দিয়েছিলাম মাটির টানে।

তারপর প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ্ সুকুমার নাথ মহাশয়, এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উ:২৪পরগণার সংস্কারভারতীর সভাপতি শাশ্বতী নাথ মহাদয়া, বিশিষ্ট- বলিষ্ঠ সমাজসেবী পবিত্র বন্দ্যোপাধ্যায় মহাদয়, গোবরডাঙা কবিতা কর্ণারের কর্ণধার অনুপ ভট্টাচার্য্য,

তাদের মুখ থেকেই শুনেনি আমরা ২০ই জুন এই দিনটির তাৎপর্য ও পশ্চিমবঙ্গের ইতিহাস। বাংলার সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক নাচে-গানে-কবিতায়, শ্রুতি নাটক, বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে সুরে এরপর অনুষ্ঠান এগিয়ে নিয়ে যায় প্রতিশ্রুতি মতো মূল উদ্যোক্তা।

সহযোগিতায় ছিলেন গোবরডাঙার আরোও চারটি সংস্থা নটরাজ কলাকেন্দ্র,গোবরডাঙা সঙ্গীত সপর্যা,প্রভাতী আবৃত্তি পরিষদ ও Arya flute class এর শিল্পী ও কর্ণধারেরা। যুগ্ম শ্রুতি নাটকে ছিলেন সহায়িকা ও শিক্ষক মাননীয়া তন্বি ও মান্যবর প্রসূন। এযুগে প্রসূন ও তন্বি এক অন্য ঘরানার শিল্পী সত্তার অধিকারী-যুগল এই বাংলার।

প্রসূন আমার প্রয়াস সংস্থার কর্ণধারের স্কুলের বন্ধু,তার প্রয়াস ও বাংলার বাঁশি সুরে এদিনের সন্ধ্যাকে মন্ত্র মুগ্ধ করে তোলে।অনুষ্ঠানের শেষে আমার প্রয়াসের ছোটো সদস্য, ক্ষুদে শিল্পী অয়ন্তিক দাসের কন্ঠে আমরা জাতীয় সংগীত গাই সকলে মাটির টানে ও মনের যোগে।

পরদিন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস ২১শে জুন ২০২৬ রবিবার আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী পশ্চিমবঙ্গপ্রান্ত, একনাথ বিভাগের দুইজন এমন মানুষকে, যারা সত্যিই ত্যাগী। শ্রীমতি অনুরাধা চ্যাটার্জী, একনাথ বিভাগের সাহিত্য সেবাপ্রমুখ ও ড: কথাকলি ভট্টাচাৰ্য, জীবনব্রতী কার্যকর্তা, একনাথ বিভাগ সংগঠন মহাদয়া।

তারা প্রায় ২ঘন্টার একটা সেশন এ যোগ অভ্যাসের উপকারিতা -যোগ ভুল অভ্যাসগুলো সম্বন্ধে বিস্তারিত বলেন। যোগে রোগ বিয়োগ ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে প্রাকটিক্যাল কিছু যোগ অভ্যাস- প্রাণায়মের প্রাচীন বাংলার কিছু আঙ্গিক দেখান,

because of Yoga For wellness, wisdom & world peace.আমার প্রয়াসের কর্ণধার/সম্পাদক বলেন আমাদের সাথে এই দুইদিন গোবরডাঙা এক ঝাঁক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ছাড়াও যোগ দিয়েছিলেন গুণী-উদীয়মান শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *