পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক তৎপরতা আরও একধাপ এগিয়ে গেল। বাগদা বিধানসভার অন্তর্গত সমস্ত মণ্ডলের নেতা-কর্মী সহ বিজেপি পরিচালিত সকল পঞ্চায়েত প্রধান ও সদস্যগন, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাদের উপস্থিতিতে বিজেপির অস্থায়ী কার্য্যালয় হেলেঞ্চা টালিখোলা ‘মায়ের ইচ্ছা’ লজে অনুষ্ঠিত হলো বিজেপির এক গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা সভা।

এই আলোচনাসভায় উপস্থিত থেকে কর্মীদের দিকনির্দেশনা দেন বাগদার সম্মানীয়া বিধায়িকা মাননীয়া সোমা ঠাকুর মহাশয়া এবং দলের জেলা সভাপতি সম্মানীয় বিকাশ ঘোষ মহাশয়।সভায় সংগঠনের শক্তি বৃদ্ধি, বুথ স্তরে কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের সমস্যা-অভিযোগ শোনার ব্যবস্থা জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে শুধুমাত্র নির্বাচনের সময় নয়—সারা বছর ধরেই জনসংযোগ বজায় রাখতে হবে।

পাশাপাশি দলের প্রতিটি কর্মী ও জনপ্রতিনিধিকে এলাকার উন্নয়ন, পরিষেবা ও সামাজিক কাজের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানানো হয়। সেই সাথে ২৬-এর বিধানসভা নির্বাচনে পদ্ম ঝড়ে তছনছ হয়ে যাওয়া ঘাসফুলের বাগান থেকে ছিটকে আসা কিছু ‘বেনোজল’ গেরুয়া তিলক আর বিজেপির পতাকা ধারণ করে দলের নিয়ম-নীতির উর্ধ্বে উঠে পঞ্চায়েত বা বিক্ষিপ্ত কয়েক যায়গায় তালা দেওয়া সহ বিজেপির পতাকা সেটে দেওয়ার ঘটনায় দলের হাই কমান্ডের নির্দেশ অমান্য সহ দলের ভাবমুর্তি কালিমা লিপ্ত করার অপচেষ্টা করেছে।

এধরনের ‘বেনোজল’ যাতে কোন ক্রমেই দলে যায়গা না পাই সে দিকে সজাগ দৃষ্টি রাখার কড়া নির্দেশ দেন বিধায়িকা সোমা ঠাকুর। স্থানীয় নেতৃত্বের মতে, এই বিশেষ আলোচনা সভা বাগদা বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা স্পষ্টভাবে উঠে আসে।



















Leave a Reply