গোবরডাঙার শিল্পায়নে এক সন্ধ্যায় মঞ্চস্থ হল দুটি নাটক

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারের দীপা ব্রহ্ম মঞ্চে গত ৯ আগস্ট সন্ধ্যায় দু’খানি নাটক মঞ্চস্থ হয়।

শুরুতেই বিরাটি সারথী নাট্যদল মঞ্চস্থ করে বিশিষ্ট নাট্যকার সোমেন দাস রচিত দর্শক প্রশংসিত বাস্তব ভিত্তিক নাটক ‘আকাশী আকাঙ্ক্ষা’। বিশিষ্ট নাট্যাভিনেতা শান্তনু চক্রবর্তীর নির্দেশনায় ও অভিনয়ে সমৃদ্ধ নাটকটি হলভর্তি দর্শকের মনকে নাড়া দেয়।

এদিনের দ্বিতীয় নাটক ‘চাঁদপাড়া অ্যাক্টো’ প্রযোজিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী নির্দেশিত ও অভিনীত নতুন নাটক ‘আলোকিত যৌবন’।

প্রখ্যাত নাট্যকার রতন কুমার ঘোষ রচিত রুদ্ধশ্বাস নাটকটি সমবেত দর্শকবৃন্দের মনের মনিকোঠায় স্থান করে নেয়। এক সন্ধ্যায় পরিবেশিত দুটি নাটকই সমবেত দর্শক সাধারণ বেশ উপভোগ করেন।

উপস্থিত দর্শক মণ্ডলীর স্বতঃস্ফূর্ত করতালিতেই তার প্রমাণ মেলে।এদিনের নাট্যানুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যগুরু বার্ষিয়ান শ্যামল দত্ত, নাট্যপ্রেমী অধ্যাপক দীপঙ্কর মল্লিক,

নাট্যব্যক্তিত্ব আশীষ চ্যাটার্জী, দুলাল ভট্টাচার্য, সংস্কৃতিপ্রেমী তনয় সাহা, ত্রিদীব মণ্ডল, প্রধান শিক্ষক মনতোষ মজুমদার, দিলীপ ভট্টাচার্য প্রমুখ নাট্যামোদী সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *