নীরেশ ভৌমিক : সারা রাজ্যের সাথে গাইঘাটা ব্লকেও শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলাদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে আয়ুষ্মান আরোগ্য শিবির।

গত ৯ এবং ১১ আগস্ট গাইঘাটা ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং চিকনপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আয়ুষ্মান আরোগ্য শিবিরে গাইঘাটা ব্লকের ইচ্ছাপুর-২ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ আয়োজিত শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন।

অনুষ্ঠিত শিবিরে বিশিষ্ট চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে রক্ত পরীক্ষা, এক্স-রে ছাড়াও ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, মুখের ক্যান্সার, স্ট্রোক,

যক্ষ্মা, থ্যালাসেমিয়া এবং সেইসঙ্গে মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য, চোখ, নাক, কান, গলা ও বয়স্কদের সুগার ও প্রেশারও বিনামূল্যে পরীক্ষা করা হয়।

স্থানীয় ইচ্ছাপুর-২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের আয়ুষ্মান আরোগ্য শিবিরে শ’তিনেক রোগী স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ, গ্রামীণ হাসপাতালের নার্স ছাড়াও আশা কর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণও আয়োজিত শিবিরকে সার্থক করতে তুলনামূলক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এবং সেইসঙ্গে বিনামূল্যে রোগীদের ওষুধও দেওয়া হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতায় আয়োজিত আয়ুষ্মান আরোগ্য শিবির সার্থক হয়ে ওঠে।












Leave a Reply