আয়ুষ্মান সপ্তাহের শেষ দিনে বাগদা‌ হাই স্কুলে যুব ও শিশু স্বাস্থ্য দিবস, বিধায়িকার নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, দীপ্যমান সাহা : আয়ুষ্মান সপ্তাহের শেষ দিনে বাগদা হাই স্কুল প্রাঙ্গণে পালিত হল যুব ও শিশু স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগদার বিধায়িকা শ্রীমতি সোমা ঠাকুর।

পাশাপাশি উপস্থিত ছিলেন আশা কর্মী, বাগদা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিধায়িকা সোমা ঠাকুর, আশা কর্মী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে পায়ে হেঁটে একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। র‍্যালির মাধ্যমে যুব ও শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়।

বাগদা হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্বাস্থ্যকর জীবনযাপন, পরিচ্ছন্নতা এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতার গুরুত্ব তুলে ধরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা।

আয়ুষ্মান সপ্তাহের শেষ দিনে এই কর্মসূচির মাধ্যমে শিশু ও যুবসমাজের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *