নীরেশ ভৌমিক : ১৫ই আগস্ট ২০২৬, বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হল ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস এবং “হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন, ভারত মাতা এবং বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এর পরে পথ পরিক্রমা করে সংস্থার সদস্যা সদস্যরা এলাকার বিভিন্ন বাড়িতে জাতীয় পতাকা প্রদানের মধ্য দিয়ে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত সকলকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্বাধীন ভারতের নাগরিকদের প্রকৃত স্বাধীনতা লাভ এবং স্বাধীনতা সংগ্রামী বীর শহিদদের

আত্মবলিদান এর মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা লাভ সম্পর্কে সংস্থার কর্ণধার তাপস দাস তার মূল্যবান বক্তব্য পেশ করেন। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসটি বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা গোবরডাঙার উদ্যোগে সুন্দর এবং সুচারু ভাবে উদযাপিত হয়।




















Leave a Reply