নীরেশ ভৌমিক : গত ১৫ আগস্ট, জাতির ৮০ তম স্বাধীনতা দিবস মর্যাদা সহকারে উদযাপন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যগণ।

এদিন সকালে সংঘ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন গণেশ মজুমদার, সমীর চক্রবর্তী, সঞ্জয় কপাট, অনিরুদ্ধ ঘোষ প্রমুখ প্রাক্তন সৈনিকগণ।

ক্লাব পতাকা উত্তোলন করেন সংগঠনের প্রবীণ সদস্য অমর বিশ্বাস, প্রদীপ ব্যানার্জী, গৌতম রায়। ক্লাব সভাপতি রামশংকর রায় ও সম্পাদক কমল সরকার উপস্থিত সকলকে স্বাগত জানান।

ক্লাব সদস্যগণ সকল বিশিষ্টজনদের তেরঙা উত্তরীয় ও পুষ্প স্তবকে বরন করে নেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সাধন বিশ্বাস,প্রাক্তন সম্পাদক সন্তোষ বিশ্বাস, সমাজকর্মী উত্তম লোধ, রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে দেশের স্বাধীনতা আন্দোলন ও দিনটির তাৎপর্য তুলে ধরেন এবং সেই সাথে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সকলে নব নির্মিত শহীদ বেদীতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরিশেষে জাতীয় সংগীত পরিবেশন এবং মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ সংঘ আয়োজিত দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।





















Leave a Reply