নীরেশ ভৌমিক : গত ১৩ সেপ্টেম্বর সারা রাজ্যের সাথে চাঁদপাড়ার চাকুরিয়া হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ পরীক্ষা। এপিসি রায় ফাউন্ডেশন এর উদ্যোগে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষক সংগঠন নিখিল ভারত রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের (ABRSM) সহযোগিতায় এদিন রাজ্যের ২০টি জেলার ৪৮৮ টি কেন্দ্রের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেনীর লাখ খানেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসে।

এ বি আর এস এম এর গাইঘাটা পূর্ব চক্রের সভাপতি ও অন্যতম সংগঠক তাপস ঘোষ ও অন্যতম পরীক্ষা নিয়ামক নিরঞ্জন পাল জানান, চাকুরিয়া হাই স্কুল কেন্দ্রে এদিন ব্লকের ২৮টি বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেনীর মোট ৪৭০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসে।

উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এদিন পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষক নেতা অনিমেষ মন্ডল, সুমিত কুমার শীল, শংকর কুমার গাইন, হিমাংশু হালদার প্রমুখ। শিক্ষকবৃন্দ ছাড়াও ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী ও বিশিষ্ট শিক্ষানুরাগী অপর্ণা মন্ডল ও বর্ষীয়ান শিক্ষক ও শিক্ষাব্রতী সুধীর গায়েন প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ অনুপম দে আগত সকলকে স্বাগত জানান। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের যথেষ্ট উপস্থিতি চোখে পড়ে। সংগঠনের পক্ষ থেকে (ABRSM) এদিন আসন্ন ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার জেলার দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট কনভেনর প্রধান শিক্ষক মনোতোষ মজুমদারকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক সম্মানে ভূষিত করা হয়।

সংগঠনের উপস্থিত সদস্য-শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রয়াসে এদিনের প্রতিভা অন্বেষণ অভীক্ষা সার্থক হয়ে ওঠে।























Leave a Reply