কবি পাঁচুগোপাল হাজরার কাব্যগ্রন্থ ‘জীবনের একতারা’র আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান।

নীরেশ ভৌমিক : অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের সভা কক্ষে গত ১৯ সেপ্টেম্বর অপরাহ্নে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রকাশিত হয় বিশিষ্ট কবি ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা প্রণীত কাব্যগ্রন্থ ‘জীবনের একতারা’।

সাহিত্য-সংস্কৃতিপ্রেমী প্রবীণ সমাজকর্মী বাসুদেব চন্দের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের শ্রী হাজরার গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বর্ষীয়ান সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, প্রধান শিক্ষক স্বরূপরাজ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার, স্বনামধন্য কবি ও প্রকাশক প্রদীপ মণ্ডল প্রমুখ।

কবি পাঁচুগোপাল হাজরা উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। প্রখ্যাত কবি ও লেখক পাঁচুগোপাল বাবুর তৃতীয় কাব্যগ্রন্থ ‘জীবনের একতারা’র আনুষ্ঠানিক প্রকাশ করেন খ্যাতনামা কবি শঙ্খ অধিকারী।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুগায়ক অজয় ঘোষ। বিশিষ্টজনেরা সকলেই পাঁচুবাবুর কাব্যপ্রতিভার উল্লেখ করে মনোজ্ঞ ভাষণ দেন এবং সেই সঙ্গে তাঁকে কাব্যচর্চাসহ তাঁর লেখনীকে অটুট রাখার আহ্বান জানান।

গ্রন্থকার পাঁচুবাবুর আহ্বানে সাড়া দিয়ে বহু কবি, সাহিত্যিক ও সাংবাদিকগণ এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কবি ও গায়ক বিষ্ণু বালা। বিদ্যালয়ের কাব্য-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী প্রধান-শিক্ষক ড. মনোজ ঘোষের সুচারু সঞ্চালনায় কবি পাঁচুগোপাল হাজরার এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *