নীরেশ ভৌমিক : গত ৫ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটাব্লকের ঐতিহ্যবাহী মধুসূদনকাটি সমবায় সমিতি পার্শ্বস্থবাদেঘাঁটুরা স্কুল প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হল ইফকো’রগ্রামীন ক্রীড়া উৎসব – ২০২৬।

সহকর্মী শাহিন আখতারেরশুভ পরিণয় উপলক্ষে এদিন সকালেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইফকোর জনা পঞ্চাশ কর্মী ওআধিকারিক মধুসূদনকাটিতে চলে আসেন।মধ্যাহ্নে সকলে ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়ে ‘ন্যানো -নাইটস’ ও

‘সাগারিকা স্ট্রাইকার’ শিরোনামে দুই দলে বিভক্ত হয়েআয়োজিত ১২ ওভারের ক্রিকেট ম্যাচ প্রতিদ্বন্দ্বীতায় নামেন। টসেজিতে ন্যানো নাইটস এর জয়গোপাল জয়সোয়াল ওসৌভিক পাল ব্যাট করতে নামেন।

শুরুতেই সৌভিক পালের দর্শনীয়ছক্কা ও জয়সোয়াল-এর ঝোড়ো ব্যাটিং টিমকেজয়ের পথে নিয়ে যায়।সৌভিক পালের ৯৯রান ‘ন্যানো নাইটস’ এর জয়ের পথকে মসৃন করে।বিপক্ষ ‘সাগারিকা’র খেলোয়াড়দের দুর্বল ব্যাটিং, এর কারনে ‘ন্যানো-নাইটস’

মাত্র ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে নজির গড়ে।এরপর ‘সাগারিকা স্ট্রাইকার’ মাঠে নামে। ভালোব্যাটিং দিয়ে শুরু করলেও বিপক্ষ ন্যানো টিমের কড়া ফিল্ডিং-এর কারণেএগোতে ব্যর্থ হয়।

নির্ভর যোগ্য ব্যাটসম্যান ফজিল আহমেদ রান আউট হয়।ন্যানো টিমের বাউন্ডারি লাইনের দায়িত্বশীল ফিল্ডার রীতেশ ঝাঁ একটিক্যাচ মিস করলেও আর একটি ক্যাচ ধরে টিমের খেলোয়াড় ওমাঠভর্তি দর্শকের প্রশংসা লাভ করেন।

অবশেষে ৮ উইকেটে ১৩৭ রানসংগ্রহ করে পরাজয় স্বীকার করে নেয় ‘সাগারিকা স্ট্রাইকার’।পরিশেষে একটি ছোট্ট অনুষ্ঠানে মধুসূদনকাটি সমবায় সমিতির চেয়ারম্যান কালিপদ সরকার ও সম্পাদক দেবাশিস বিশ্বাসচ্যাম্পিয়ন

ও রানার্স টিমের অধিনায়কের হাতে দর্শনীয় ট্রফি তুলে দিয়ে শুভেচ্ছাজানান। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন ন্যানো টিমেরসৌভিক পাল, সেরা বোলার শুভাষ, সেরা ক্যাচ ধরে পুরস্কার পান কুণালচক্রবর্তী।

সৌভিক পাল সেরা ব্যাটসম্যান ছাড়াও ঘোষিত আর্থিক পুরস্কার ও লাভ করেন।স্কোর বোর্ডে পার্থ হালদার, খেলা পরিচালনায় উৎসব রায় ওশুভদীপ বোস এবং মৃত্যুঞ্জয় লায়েক ও স্বরূপ পালের কন্ঠের ধারাভাষ্য প্রশংসার দাবী রাখে।

মধুসূদন কাঠি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক এবং সদস্যগনের ব্যবস্থাপনায় ও ঐকান্তিক প্রয়াসেইফকো আয়োজিত এদিনের গ্রামীন ক্রীড়া উৎসব সার্থকতা লাভ করে।





















Leave a Reply