প্রত্যেক বছরের মতো এবছরেও গোবরডাঙ্গা মৃদঙ্গম বাংলার নববর্ষ উদযাপন

নীরেশ ভৌমিক : উদযাপিত হল বৈশাখী উৎসব ১৪৩৩ । পরিচালনায় ছিল গোবরডাঙা মৃদঙ্গম। প্রত্যেক বছরের মতো এবছরেও গোবরডাঙ্গা মৃদঙ্গম বাংলার নববর্ষ কে স্বাগত জানিয়ে গত ১৮ ই এপ্রিল ২০২৬ তথা ৪র্থ বৈশাখ ১৪৩৩,

তাঁদের নিজস্ব মহলা কক্ষে বৈশাখী উৎসব ৯ম বর্ষ – এর আয়োজন করেছিলো । এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক আশিস চট্টোপাধ্যায় মহাশয়, তাছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমতী জবা কুণ্ডু মহাশয়া ও বিভিন্ন নাট্যপ্রেমি মানুষ।

এই মনোজ্ঞ অনুষ্ঠানে গোবরডাঙ্গা মৃদঙ্গম এর সদস্যদের নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, মূকাভিনয়, গল্পোপাঠ, নাটক পাঠ উপস্থাপন ছাড়ও গোবরডাঙা নাবিক নাট্যমের সঙ্গীত পরিবেশিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোবরডাঙা চেতকের প্রবিন নাট্য ব্যক্তিত্ব দীপক সাহা, খাঁটুরা চিত্তপট এর শুভাশিস রায় চৌধুরী, খাঁটুরা শিল্পাঞ্জলির সোমা মজুমদার, গোবরডাঙা শিপায়ান এর শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়, গোবরডাঙা কহা প্রসঙ্গের শ্রী বিকাশ বিশ্বাস মহাশয়রা। সব মিলিয়ে এই দিনটি ছিল খুব জমজমাট।

সর্ব শেষে সংস্থার কর্ণধার বরুণ কর মহাশয় সকলকে ১ লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং আগামী বছরেরও তাঁদের কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা বজায় রাখবেন সেই অঙ্গিকারও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *