
নীরেশ ভৌমিক : ৭ জুন সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে মছলন্দপুরের লক্ষ্মীপুর মহলা নাট্যমের দু’দিনব্যাপী আয়োজিত নাট্যমিলন উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও গোবরডাঙ্গা শিল্পায়নের কর্ণধার আশিস চট্টোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর জেলা নেতৃত্ব শ্বাস্বতীনাথ, শিক্ষিকা সুপর্ণা ভদ্র, শিক্ষক বিমল দাস, সংস্কৃতিপ্রেমী ব্যাসদেব পাল, সুমিত সেন, সোনাই ঘোষ ও সমাজকর্মী ঝুমা সাহা প্রমূখ।

মহলা নাট্যম এ প্রাণপুরুষ নাট্যমোদী সুকান্ত ভট্টাচার্য উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানান। সংস্থার সদস্যগণ সকল গুণীজনকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক উপহার বরণ করে নেন।

বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে নাটক সহ সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে মহলা নাট্যম তথা নাট্যমোদী শিক্ষক সুকান্তবাবুর মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সঞ্চালিকা বিশিষ্ট নাট্যাভিনেত্রী বৃষ্টি দে’র সুচারু সঞ্চালনায় মহলা নাট্যম এর ১৫ তম বর্ষের নাট্যমিলন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিচালক সুকান্ত ভট্টাচার্য জানান, দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবে মোট ৬ খানি নাটক মঞ্চস্থ হবে। এছাড়া রয়েছে এলাকার ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী গোপাল দাসের কন্ঠের জীবনমুখী গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রাঙ্গনে অঞ্জনা বিশ্বাসের আকর্ষণীয় নকসী কাঁথা ও হস্তশিল্পের প্রদর্শনী সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর নজর কাড়ে।





















Leave a Reply