মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাগদা ব্লক প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতে হল প্রায় ১১ কিলোমিটার পাকা রাস্তার শুভ উদ্বোধন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার শুভ উদ্বোধন ঘিরে উৎসবের আবহ সৃষ্টি হয়। প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ রাস্তা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল।

নতুন এই যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের আশা প্রকাশ করেছেন বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, এলাকার বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা এবং বাগদা পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল, পশ্চিম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা, কর্মাধ্যক্ষ রাখী মন্ডল,

অরুপ পাল, সহ বিশিষ্ট দলীয় নেত্রবৃন্দ। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নতুন রাস্তা চালু হওয়ায় গ্রামের সঙ্গে বাগদার প্রানকেন্দ্রের সংযোগ আরও মজবুত হবে এবং জরুরি পরিষেবা পৌঁছনো সহজ হবে বলে মত প্রকাশ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার সুর। তাঁদের মতে, এই রাস্তা শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্তও খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *