পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ হেলেঞ্চা মডেল কমিউনিটি সেন্টারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল এটিএস একাডেমীর ২০২৬ সালের কালার-বেল্ট পরীক্ষা।

শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার শিক্ষাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানটি পরিচালিত হয় দুইজন বহিরাগত বিশিষ্ট তাই-কুন্ডো প্রশিক্ষকের পৌরহিত্যে।

উপস্থিত ছিলেন তিন বারের ব্লাক-বেল্ট (ন্যাশনাল) কোচ সঞ্জু সিংজী এবং দুই বারের ব্লাক-বেল্ট কোচ মোনালিসা সন্তুরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবময় করে তোলে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমীর সভাপতি তথা সাংবাদিক উত্তম সাহা, এটিএস তাই-কুন্ডো প্রশিক্ষক দুই বারের ব্লাক-বেল্ট কোচ জহিরুল ইসলাম বিশ্বাস,

প্রবীণ ক্রীড়াবিদ শিক্ষক বিষ্ণপদ মন্ডল, বিশিষ্ট ক্রীড়াশিক্ষক ও সমাজসেবক অঘোর চন্দ্র হালদার, একাডেমির সহ-সভাপতি শংকর বিশ্বাস, সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল একাডেমীর কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান। এই অনুষ্ঠানে এটিএস একাডেমীর ছাত্র দুই বারের ব্লাক-বেল্ট জনিফ ইমলাম বিশ্বাস এবং

এক বারের ব্লাক-বেল্ট কনিষ্ঠা বিশ্বাস-কে সনদ প্রদান করা হয়। তাঁদের হাতে সনদ তুলে দেন একাডেমীর সভাপতি উত্তম কুমার সাহা, সহ-সভাপতি শংকর বিশ্বাস, শিক্ষক অঘোর চন্দ্র হালদার এবং শিক্ষক বিষ্ণপদ মন্ডল।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন এটিএস একাডেমীর কোচ জহিরুল ইসলাম বিশ্বাস। পরীক্ষার প্রতিটি ধাপে ছিল শৃঙ্খলা ও কঠোর নিয়মানুবর্তিতা, যা একাডেমীর প্রশিক্ষণের মানকে স্পষ্টভাবে তুলে ধরে।

সবমিলিয়ে আজকের এই কালার-বেল্ট পরীক্ষা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক পরীক্ষা নয়, বরং ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক অধ্যায় হয়ে রইল।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের অতিথিদের বরন করার জন্য ব্যাচ, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, রনঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী এলেকার বিশিষ্ট সমাজ সেবক সম্রাট মন্ডল।



















Leave a Reply