নীরেশ ভৌমিক : ভারত বর্ষের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (IFFCO) এর উদ্যোগে গত ১৯ মে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বউরাআটি গ্রামে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ৬৫জনের মতো কৃষিজীবী মানুষ উপস্থিত হন।সভায় জেলার ক্ষেত্র-প্রবন্ধক মি: রীতেশ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন, ইফকোর এম, সি প্রাইভেট লিঃ এর বিজনেস ম্যানেজার শ্রী বিশ্বরূপ কাপরী।

বিশ্বরূপ বাবু সভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের সামনে ইফকোর গুরুত্বপূর্ণ আবিষ্কার ন্যানো ইউরিয়া (তরল) সারের-গুরুত্ব এবং সেই সঙ্গে জমি ও ফসলে এই সার সার ব্যবহারের পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরেন।

ন্যানো ডিএপি, সাগরিকা, বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ সহ বিভিন্ন কীটনাশকের গুনাগুন ও প্রয়োগ পদ্ধতিও কৃষকদের নিকট ব্যক্ত করেন।

এদিনের কৃষক সভাকে ঘিরে সভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।





















Leave a Reply