বাগদা বিডিও অফিসে জনকল্যাণ শিবির পরিদর্শনে বিধায়ক সোমা ঠাকুর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার বাগদা বিডিও অফিসে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমা ঠাকুর। আজ বাগদা বিডিও অফিস চত্বরে আয়োজিত এই শিবির পরিদর্শনকালে তিনি শিবিরে আগত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন, সমস্যা ও পরিষেবা প্রদানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে কোনও রকম হয়রানি ছাড়াই প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।বিধায়ক সোমা ঠাকুর জানান, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। সেই লক্ষ্যকে সামনে রেখেই জনকল্যাণ শিবিরের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের ফলে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আরও নিবিড় যোগাযোগ গড়ে উঠবে এবং সরকারি পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।এদিনের পরিদর্শন ঘিরে শিবিরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাঁদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন এবং সরকারের জনমুখী উদ্যোগকে স্বাগত জানান। জনস্বার্থে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *