পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : চাঁদপাড়ার অন্যতম অঙ্কন শিক্ষার প্রতিষ্ঠান সৃজনশীল আর্ট একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়।

গত ১০ মে সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার প্রশিক্ষিকা যুথিকা সাখা গত মার্চ মাসে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে মেডেল, মার্কশিট ও মানপত্র প্রদান করে শুভেচ্ছা জানান।

পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অবশ্যই প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী কল্পনা সাহা ও চামেলী মন্ডল প্রমুখ।

প্রবেশিকা পার্ট ১ ও ২ বিভাগে ৮০ শতাংশ এবং তার বেশি মার্কস প্রাপকদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। শিক্ষিকা যুথিকা সাহা জানান, পরীক্ষায় যারা ভালো ফল করেছে,

সেই সমস্ত শিক্ষার্থীরা আসন্ন অল বেঙ্গল অঙ্কনশ্রী রত্ন, অন্বেষণ পরীক্ষায় গাইঘাটা হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে জেলা স্তরে অঙ্কন পরীক্ষায় বসতে পারবে। ছোট্ট শিক্ষার্থী অদৃজা দাসের নৃত্যশৈলী সকলকে মুগ্ধ করে।

চাঁদপাড়ায় এদিনের কর্মসূচী বিষয়ে সুরভারতী সঙ্গীত পরিষদের অন্তর্ভুক্ত চাঁদপাড়ার সৃজনশীল আর্ট একাডেমী আয়োজিত এদিনের মানপত্র প্রদান অনুষ্ঠান সমবেত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সার্থক হয়ে ওঠে।




















Leave a Reply