বনগাঁ ট্রেজারির কর্মী অর্ধেন্দু রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বহু গুণমুগ্ধের সমাগম

নীরেশ ভৌমিক : একদিন নয়, পরপর দু-দিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল সকলের প্রিয় বনগাঁ মহকুমা ট্রেজারির বিশিষ্ট কর্মী অর্ধেন্দু শেখর রায়ের। কলেজের শিক্ষা শেষ হতেই ভারতীয় বায়ু সেনা বিভাগে যোগ দেন বনগাঁ মহকুমার বাসিন্দা অর্ধেন্দু-বাবু। দীর্ঘ ২০ বছর ইন্ডিয়ান এয়ার ফোর্সে কাজ করার পর অবসর নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে বনগাঁ মহকুমা ট্রেজারি অফিসে যোগ দেন অর্ধেন্দুবাবু। সেখানে ১২ বছর ৭ মাসের কর্মজীবন শেষে গত ১১ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন তিনি। ১০ ডিসেম্বর অর্ধেন্দুবাবুর দীর্ঘদিনের সহকর্মী ও বিভাগীয় আধিকারিকগণ পুষ্পস্তবক ও নানা উপহারে সংবর্ধনা জ্ঞাপন করেন তাঁকে। সেই সঙ্গে দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মী অর্ধেন্দুবাবুর আচরণ ও তাঁর মধুর ব্যবহারের প্রশংসা করে বক্তব্য রাখেন বিশিষ্ট আধিকারিকগণ। পরদিন ১১ সেপ্টেম্বর অর্ধেন্দুবাবুর কর্মজীবনের শেষ দিনে মহকুমার বিভিন্ন কর্মী সংগঠনের পদাধিকারী ও প্রতিনিধি-গণ ছাড়াও মহকুমার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ তাদের প্রিয় ট্রেজারির কর্মী অর্ধেন্দুবাবুকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও নানা উপহারে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন।এদিনের বিদায় অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানান অর্ধেন্দুবাবু।বনগাঁ মহকুমা পেনশনর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপদ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন দফতরের আধিকারিক গৌতম ঘোষ, অতিরিক্ত ট্রেজারি অফিসার মৌসুমি মজুমদার সেন, দফতরের প্রাক্তন সহকর্মী দিলীপ চন্দ, রেখা ম্যাডাম ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমলকান্তি বসু, উৎপল মণ্ডল, শিক্ষক শ্যামসুন্দর ঘটক সুভাষ রায় ও অর্ধেন্দুবাবুর জন্মদাত্রী মা রাধারানী দেবী, শশ্রু মাতা,পুত্র কন্যা,সহধার্মিনী ও পরিজন শ্যামাপ্রসাদ ঘটক সহ আরো অনেকে। সকলেই বিদায়ী কর্মী অর্ধেন্দুবাবুর অতুলনীয় ব্যবহার এবং কর্তব্য নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে তাঁর অবসর জীবনের সুখ-শান্তি ও সুস্থ্যতা কামনা করেন। সভাপতি কৃষ্ণবাবু সহ সকলেই সমাজসেবি, ধর্মপ্রাণ অর্ধেন্দুবাবুকে সর্বদাই তাঁদের পাশে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে আগের মতোই সহযোগিতা করার অনুরোধ জানান। বিদায়ী কর্মী শ্রীরায় যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত অর্ধেন্দুবাবুর এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *