নীরেশ ভৌমিক : গত ৪ মার্চ উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকে সি এ ডিপি, এফ এস সি এস লিঃ এর ব্যবস্থাপনায় ব্লকের খুচরো সার ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইফকোর কলকাতা এলেকার মার্কেটিং ম্যানেজার মিঃ অজিত ভট্টাচার্য ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ডিএপি ও ন্যানো ইউরিয়ার গুরুত্ব ও ফসলে ব্যবহারের প্রয়োজনীয়তা বিশদে ব্যাক্ত করেন।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়ো-ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহারের বিষয়টি সমবেত জনা”-চল্লিশ ঘুচরো সার ব্যবসায়ীগণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

এদিনের সভায় উপস্থিত খুচরো সার ব্যবসায়ীগণের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।



















Leave a Reply