ইফকোর উদ্যোগে সার-ব্যাবসায়ীদের সভা অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনা জেলার মধুসূদনকাটি এস.কে.ইউ এস লিমিটেড-এ

নীরেশ ভৌমিক : উত্তর ২৪ পরগনার মধুসূদনকাটি এস.কে.ইউ এস (SKUS) লিমিটেড-এ জেলার ৪৬ জন সার-ব্যাবসায়ীর অংশগ্রহণে গত ২৫শে জুন একটি এস.পি.পি.টি (SPPT) কর্মসূচির আয়োজন করে ইফকো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকো (IFFCO), কলকাতা-র বিপণন ব্যবস্থাপক মি: অজিত ভট্টাচার্য এবং আঞ্চলিক ব্যবস্থাপক মি: রীতেশ কুমার ঝা।

এছাড়াও উত্তর ২৪ পরগনার পাঁচজন আর.জি.বি (RGB) অমল বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, আব্দুল হাকিম মণ্ডল, ভবসিন্ধু বিশ্বাস এবং গৌরহরি দাস—এই কর্মসূচিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটির গুরুত্ব বৃদ্ধি করেন।

অনুষ্ঠান চলাকালীন সার সংক্রান্ত বর্তমান পরিস্থিতি, ন্যানো সারের প্রবর্তন ও ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষির প্রসারে ইফকো-র গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ইফকো-র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিবেশগত ভারসাম্য বজায় রেখে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইফকো যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সে সম্পর্কে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪৬ জন অংশগ্রহণকারী সার-ব্যাবসায়ীদের সভায় বিস্তারিত ভাবে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *