জমি জবরদখল ও জাত তুলে গালিগালাজের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : জমি জবরদখল, মারধর এবং জাত তুলে আপত্তিকর গালিগালাজের অভিযোগে বাগদায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা গোপা রায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাগরী মুন্ডা নামে এক ব্যক্তি।

অভিযোগ, ২০২৫ সালের ২৫ জুন সাগরী মুন্ডার জমি জবরদখলের চেষ্টা করা হয়। সেই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে মারধর করা হয় এবং জাত তুলে আপত্তিকর ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরবর্তীতে গত বছরের ১২ জুলাই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাগরী মুন্ডা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বাগদা থানার পুলিশ।অবশেষে অভিযোগের ভিত্তিতে গোপা রায়কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে বাগদা থানার পক্ষ থেকে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়েছে।

তবে অভিযোগগুলি নিয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং পুলিশের তদন্তের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *