ঠাকুরনগরে সাড়ম্বরে অনুষ্ঠিত আর্ট মন্দির এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের আর্ট মন্দির এর ব্যবস্থাপনায় গত ১মার্চ অপরাহ্নে শিক্ষার্থীদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় বাৎসরিক চিত্রপ্রর্দশনি ও সাংস্কৃতিক উৎসব।

অনুষ্ঠিত অংকন প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঠাকুরগরের তালতলা মন্দির অঙ্গনে ছাত্রছাত্রীদের আঁকা চিত্র প্রর্দশনি উপস্থিত সকলের নজর কাড়ে।

আয়োজিত বার্ষিক উৎসবের উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ মমতা ঠাকুর। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস,সমজকর্মী নরোত্তম বিশ্বাস,সুকেশ চৌধুরী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যা দীপা মন্ডল প্রমুখ।

উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় ও বৃক্ষচারা প্রদানে বরণ করে নেন।বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে আর্ট মন্দিরের উদ্যোগকে সাধুবাদ জানান।

সন্ধ্যায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থীগন সংগীত,আবৃত্তি ও নৃত্যানুস্ঠানে অংশগ্রহণ করেন।সংস্থার সদস্যগন পরিবেশিত শিক্ষামূলক নাটক ‘মিথ্যে বলা মহাপাপ’

এবং প্রখ্যাত জাদুকর মিঃ আর কে সরকারের ম্যাজিক শো উপস্থিত সকলের মনোরঞ্জন করে।সংগীত পরিবেশন করেন সুবর্ণা বিশ্বাস।

অন্যতম সদস্য নির্মল বিশ্বাস,হিমাদ্রী দাস,বৃষ্টি বিশ্বাস ও প্রাদুৎ বিশ্বাস প্রমুখের আন্তরিক উদ্যোগে আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান অগণিত দর্শক সমাগমে সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *